প্রিন্ট এর তারিখঃ Aug 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 22, 2026 ইং
চকবাজারে ৪টি সাজাসহ ৫টি পরোয়ানাভুক্ত মামলার আসামি গ্রেফতার

পারভেজ বাঙালী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার থানা পুলিশের অভিযানে চারটি সাজাসহ পাঁচটি পরোয়ানাভুক্ত মামলার আসামি রায়হান উল ইসলাম (৩০) গ্রেফতার হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে অংশ নেন চকবাজার থানার এসআই মো. ফিরোজ আলম মুন্সী, এসআই সাইফ উদ্দিন মো. শাওন, এসআই মো. মনোয়ার হোসাইন এবং এএসআই রাজীব হোসেন।
গ্রেফতার রায়হান উল ইসলামের বিরুদ্ধে চারটি মামলায় সাজা রয়েছে। এর মধ্যে সিআর নং-২৭৫/২৩ মামলায় ১০ মাসের সাজা ও ৯০ লাখ টাকা, সিআর নং-৪২১/২৩ মামলায় ৬ মাসের সাজা ও ৪৫ লাখ টাকা, সিআর নং-৩২৯/২৩ মামলায় ৮ মাসের সাজা ও ৮৫ লাখ টাকা এবং সিআর নং-৩৪৬/২৩ মামলায় ৭ মাসের সাজা ও ৫০ লাখ টাকা জরিমানা রয়েছে। এছাড়া সিআর নং-২৫৪/২৪ (চকবাজার) মামলাতেও তিনি পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাগুলোতে আদালতের পরোয়ানা কার্যকর ছিল।
গ্রেফতারের পর রায়হান উল ইসলামকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪